Asmee Ghosh : শুটিংয়ের চাপ সামলে ISC-তে দারুণ রেজাল্ট অভিনেত্রী অস্মি ঘোষের, প্রশংসায় পঞ্চমুখ প্রেমিক

Updated : Jul 27, 2022 14:25
|
Editorji News Desk

দিন রাত শুটিংয়ের চাপ, তার উপর পড়াশোনা । সবটা সামলে আইএসসি (ISC) পরীক্ষায় দারুণ ফল করলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অস্মি ঘোষ (Asmee Ghosh) । আইএসসি-তে ৯৫% নম্বর পেয়েছেন । তাঁর রেজাল্টের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রীর মনের মানুষ শুভঙ্কর সাহা ।

শুটিং সামলে, রাত জেগে পড়াশোনা...দীর্ঘ ক্যাপশনে অস্মির স্ট্রাগলের দিনগুলিকে মনে করালেন শুভঙ্কর । লিখলেন,"তোমার শুটিং-এর দিন ম্যানেজ করে, রাতে দেরি করে শুটিং থেকে ফিরেও পড়ার জন্য সময় বার করা… এতকিছু বাধা পেরিয়েও তুমি ৯৫% নম্বর পেয়েছ । এটা বোধহয় শুধু তোমার দ্বারাই সম্ভব ।" প্রেমিকাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভঙ্কর । তিনি জানিয়েছেন, অস্মি প্রত্যেকের অনুপ্রেরণা । অস্মিকে নিয়ে তিনি যে কতটা গর্বিত, ক্যাপশনের প্রতিটি লাইনে তারই প্রকাশ ।

আরও পড়ুন, Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনাকে খুনের হুমকি! তদন্তে নামল মুম্বই পুলিশ
 

 দীর্ঘ ক্যাপশনের ভালবাসা মাখা উত্তরও দিয়েছেন অস্মি । কমেন্ট বক্সে লিখেছেন, 'অনেক ধন্যবাদ আমার পৃথিবী! তোমাকে অনেক ভালোবাসি!! আমার জীবনের সব চড়াই উতরাইয়ে পাশে থাকবার জন্য ধন্যবাদ, তুমি যথার্থভাবেই সেরা ।'

অনেক ছোট থেকেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অস্মি । অল্প বয়সেই সংসারের দায়িত্ব সামলাচ্ছেন । কাদম্বিনী, শ্রীময়ী, খড়কুটো,অন্দরমহল, করুণাময়ী রানী রাসমণি, দেশের মাটি-র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে । সিনেমাও করেছেন । ইতিমধ্যেই ‘ফাটাফাটি’ ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী । তাছাড়া, নিজের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে কোনওদিনই লুকোছাপা করেননি অস্মি ।প্রকাশ্যেই জানিয়েছেন ভালোবাসার কথা ।

TollywoodISC Result 2022Asmee Ghoshtv actressISC

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ