New Tele Serial : স্টার জলসায় আসছে 'নবাব-নন্দিনী', জুটি বাঁধছেন রিজওয়ান-ইন্দ্রাণী

Updated : Jun 27, 2022 12:22
|
Editorji News Desk

'সাঁঝের বাতি'-র আর্য ওরফে রিজওয়ান (Rezwan Rabbani Sheikh ) যে ছোটপর্দায় ফিরছেন, সে খবর আগেই প্রকাশ্যে এসেছিল । এবার জানা গেল ধারাবাহিকের (Tele Serial) নাম । স্টার জলসার নতুন ধারাবাহিক 'নবাব নন্দিনী'(Nabab Nandini)-তে দেখা যাবে তাঁকে । প্রযোজনায় এসভিএফ । জানা গিয়েছে, প্রচার ঝলকের শুটিং ইতিমধ্যেই সাড়া হয়েছে । 

'নবাব-নন্দিনী'-তে নবাবের খবর তো পাওয়া গেল, কিন্তু এখানে নন্দিনী কে ? এই ধারাবাহিকে রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধছেন 'বরণ'ধারাবাহিকের তিথি ওরফে ইন্দ্রাণী পাল (Indrani Paul) । সূত্রের খবর, ইন্দ্রাণী ও রিজওয়ান ছাড়া এই ধারাবাহিকে দেখা যাবে অনিমেষ ভাদুড়ী, অশোক মুখোপাধ্যায়, সেঁজুতি-সহ ছোট পর্দার এক ঝাঁক চেনা মুখকে । খুব শীঘ্রই শুটিং শুরু হবে । সব ঠিক থাকলে জুনের শেষ থেকেই শুরু হবে শুটিং । 

আরও পড়ুন, Tele Serial Contro: 'গুড, গুডার, গুডেস্ট', ভুল ইংরেজি বলা নিয়ে ট্রোলড বাংলা ধারাবাহিক, পাশে শ্রুতি দাস
  

এই ধারাবাহিকে রিজওয়ানকে হালকা দাড়ি-গোঁফ ও লম্বা চুলে দেখা যাবে । যেটুকু জানা গিয়েছে, রিজওয়ান এই ধারাবাহিকে এক ব্যবসায়ী বনেদি বাড়ির ছেলে । বাড়ির ঐতিহ্য, নন্দিনীর সঙ্গে প্রেম...সব মিলিয়ে ধারাবাহিকের গল্প এগোবে ।  

Star JalsaTele SerialIndrani PaulRezwan Rabbani Sheikh

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ