New Tele Serial Astami : মাথা ভর্তি সিঁদুর, লাল শাড়িতে কৌশিক! অন্যায়ের বিনাশ করতে আসছে 'অষ্টমী'

Updated : Mar 18, 2024 17:06
|
Editorji News Desk

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'অষ্টমী' । যার প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । ধারাবাহিকে বড় চমক অভিনেতা কৌশিক চক্রবর্তীর লুক । লাল শাড়ি, লম্বা চুল, মাথা ভর্তি সিঁদুরে তাণ্ডব নৃত্য করছেন । শিহরণ জাগাবে সেই দৃশ্য । ধারাবাহিকের নায়ক সপ্তর্ষি মৌলিক । তাঁর বিপরীতে দেখা যাবে ‘নায়িকা নাম্বার ওয়ান’ খ্যাত ঋতব্রতা দে ।  অন্যায়ের বিনাশ করতে আসছে ধারাবাহিক 'অষ্টমী '।

 নতুন ধারাবাহিকের প্রোমো

জি বাংলার তরফে যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, ঠাকুর দালান । পুজো হচ্ছে । প্রথমেই এন্ট্রি হল কৌশিক চক্রবর্তীর । হাতে প্রদীপ নিয়ে তাঁকে তাণ্ডব নৃত্য করতে দেখা গেল । দেবীর আরতি করতে দেখা গেল সপ্তর্ষি মৌলিককে । এরপরই এন্ট্রি হয় সিরিয়ালের নায়িকার । তবে প্রোমো জুড়ে নজর কাড়লেন 'খলনায়ক' কৌশিক । শুভ আর অশুভর টক্কর দেখা যাবে সিরিয়ালে, তা স্পষ্ট ।

প্রোমো দেখে নতুন ধারাবাহিক নিয়ে উৎসাহী দর্শকরা । কবে, টেলিকাস্ট হবে, তা এখনও জানা যায়নি । তবে, অষ্টমী-র জন্য কি এবার আরও কোনও ধারাবাহিক বন্ধ হয়ে যাবে ? নাকি বদলে যাবে স্লট ? জি বাংলার তরফে এখনও স্পষ্ট করে জানা যায়নি ।

Zee Bangla

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ