New Tele Serial : ভিন্ন স্বাদের গল্প নিয়ে জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'

Updated : Jun 06, 2022 16:43
|
Editorji News Desk

টিআরপি তালিকায় স্টার জলসার (Star Jalsha) থেকে সামান্য পিছিয়ে রয়েছে জি বাংলা (Zee Bangla) । দীর্ঘদিন ধরে একনম্বরে থাকা মিঠাইকেও পিছনে ফেলে দিয়েছে স্টার জলসার 'গাঁটছড়া' । টিআরপি তালিকায় পা জমাতে একের পর এক নতুন ধারাবাহিক নিয়ে আসছে জি বাংলা । 'লালকুঠি', 'খেলনাবাড়ি'-র পর এবার আসছে নতুন ধারাবাহিক 'বোধিসত্ত্বের বোধবুদ্ধি' (Bodhisattvar Bodhbudhi) । আর এই ধারাবাহিকের মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন সোনালী চৌধুরী (Sonali Chowdhury) ।

সম্প্রতি, জি বাংলার তরফে নতুন ধারাবাহিকে একটি প্রোমো শেয়ার করা হয়েছে । প্রোমো দেখেই বোঝা যাচ্ছে, একেবারে ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক । ছবির মূল চরিত্র হল বোধি বা বোধিসত্ত্ব । একটি বাচ্চা ছেলে । প্রোমোতে দেখা যাচ্ছে, একটি একান্নবর্তী পরিবার । সবাই কোথাও ঘুরতে যাচ্ছে । তার জন্য প্রস্তুতি চলছে । একএকজনের একএকরকম বায়না । প্রোমোর একেবারে শেষে হাজির হয় বোধিসত্ত্ব । একেবারে বিদ্যাসাগরের বেশে । কারণ তার মতে, ঘুরতে যাওয়ার আদর্শ পোশাক ধুতি-পাঞ্জাবিই । বিদ্যাসাগরও তাই করতেন । তবে কী বিদ্যাসাগরের আদর্শে বিশ্বাসী বোধি ? নাকি অন্য কিছু ? বোধিসত্ত্বের বোধবুদ্ধির পরীক্ষা নিয়েই আসতে চলেছে মজার ধারাবাহিক ।

আরও পড়ুন, Cheene Badam- Yash: টাকা পেয়েই অভিনেতার সব দায় শেষ? যশকে নিয়ে বিস্ফোরক টুইট টলিউডের প্রযোজক রানা সরকারের
 

এই ধারাবাহিকে অভিনয় করছেন টলিউডের একাধিক জনপ্রিয় তারকা । এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে, সোনালী চৌধুরী, সমতা দাস, সুমন্ত মুখার্জী, সৌরভ চক্রবর্তী, বিশ্বনাথ বসু ও আরও অনেককে । মা হওয়ার পর অভিনয়ে সেভাবে দেখা যায়নি সোনালীকে । এই ধারাবাহিকের মাধ্যমে তিনি ফের অভিনয়ে ফিরলেন বোধিসত্ত্বর মায়ের চরিত্রে । কবে থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক, সেই বিষয়ে কিছু জানা যায়নি ।

Tele SerialZee Bangla

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ