Devlina Kumar : 'সাহেবের চিঠি' ধারাবাহিকে কেমন হবে দেবলীনার চরিত্র ? অভিনেত্রীর মুখেই শুনে নিন...

Updated : Jun 22, 2022 17:11
|
Editorji News Desk

স্টার জলসায় (Star Jalsha) শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'সাহেবের চিঠি' (Shaheber Chithi)। দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে । ২৭ জুন সন্ধে সাড়ে ছটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক । এই সিরিয়ালে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দেবলীনা কুমারকে (Devlina Kumar) । এটাই টেলিভিশনে তাঁর প্রথম কাজ । তাও একেবারে নেগেটিভ চরিত্রে । ধারাবাহিকে তাঁর চরিত্রটা কেমন, কী তাঁর ভূমিকা ? এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন নায়িকা ।

সম্প্রতি, স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজে দেবলীনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে । এই ভিডিওতেই ধারাবাহিকে তাঁর চরিত্র সম্পর্কে বলতে শোনা গেল অভিনেত্রীকে । দেবলীনা জানান, ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম রাইমা । তিনি একজন অভিনেত্রী । গ্ল্যামার ওয়ার্ল্ডের নম্বর ওয়ান । সাহেবের খুব ভাল বন্ধু। রাইমা মনে করে, সাহেব আর সে পারফেক্ট কাপল । সেক্ষেত্রে সাহেব ও চিঠির প্রেমে কি বাধা হয়ে দাঁড়াবে রাইমা ? জানতে গেলে, ২৭ জুন থেকে 'সাহেবের চিঠি'ধারাবাহিক দেখার পরামর্শ দিয়েছেন দেবলীনা ।

আরও পড়ুন, Anindya Chatterjee : জ্বরে কাবু 'গাঁটছড়া'-র রাহুল, ডায়েট ভুলে অনিন্দ্য মজেছেন ফুচকা, চাউমিনে
 

ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেছেন দেবলীনা । তিনি জানিয়েছেন, এটাই তাঁর প্রথম ধারাবাহিক । খলনায়িকা হিসাবে প্রথম কাজ । এর আগে কোনওদিন তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেননি । কাজটা তাঁর কাছে খুবই চ্যালেঞ্জিং। তবে,ধারাবাহিকের সহকর্মীরা খুবই চেনা । সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হচ্ছে । 

আগে টেলিভিশনে কাজ করেননি দেবলীনা। সেদিক থেকে স্বামী গৌরব অনেক অভিজ্ঞ । সম্প্রতি দেবলীনা জানিয়েছেন, এ ব্যাপারে গৌরবের সঙ্গে কোনও প্রতিযোগিতা নেই। বরং স্বামীকে 'গুরু'ই মানেন তিনি । সদ্য মুক্তি পাওয়া ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ এবং 'তীরন্দাজ শবরে 'দেখা গিয়েছে দেবলীনাকে ।

সুপারস্টার সাহেবের সঙ্গে এক ডাকপিওন মেয়ে চিঠির প্রেম নিয়েই এগোবে ‘সাহেবের চিঠি’-র গল্প। এই ধারাবাহিকের মাধ্যমে ফের ছোটপর্দায় ফিরছেন প্রতীক সেন । অন্যদিকে, সাঁঝের বাতি খ্যাত দেবচন্দ্রিমাকে তাঁর বিপরীতে দেখা যাবে । 

Bengali SerialTele Serialdevlina kumarShaheber Chithi

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ