২০০৮ সাল । মুক্তি পেল বাংলা সিনেমা 'চিরদিনই তুমি যে আমার' । বিশাল হিট । জনপ্রিয় হয়ে উঠল রাহুল-প্রিয়াঙ্কা জুটি । এই সিনেমাই বদলে দিয়েছিল আরেকজনের জীবন । ঠিকই ধরেছেন । আমরা বলছি রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) কথা । বাংলা সিনেমার পরিচালক হিসাবে সেই থেকেই পথ চলা শুরু হল রাজের । ২১ ফেব্রুয়ারি ৪৭ বছরে পা দিলেন অভিনেতা ।
'চিরদিনই তুমি যে আমার' সিনেমার পর একের পর এক হিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে । সেই তালিকায় রয়েছে 'চ্যালেঞ্জ'(Challenge), 'দুই পৃথিবী', 'বোঝে না সে বোঝে না' থেকে শুরু করে 'প্রলয়', 'চ্যাম্পিয়ন'(Champion), পরিণীতা । এই মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে 'ধর্মযুদ্ধ' ।
আরও পড়ুন, Ritabhari Chakraborty : দুবাইয়ের ফুলের বাগানে, কফি শপে সময় কাটাচ্ছেন ঋতাভরী, দেখুন সেই ছবি...
ব্যক্তিগত জীবনে একসময় বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল রাজের । এরপর ২০১৮ সালে টলিউড অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি । বছর দেড়েক আগে পুত্র সন্তানের বাবা হয়েছেন রাজ । তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল জুড়ে এখন শুধু ইউভানের ছবি ।
রাজ শুধু পরিচালক নন, বিধায়কও । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে জেতেন তিনি ।
পরিচালক-বিধায়কের জন্মদিনে রইল একরাশ শুভেচ্ছা ।