Actor Ahmed Rubel: এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি, চলে গেলেন পদ্মাপাড়ের অভিনেতা আহমেদ রুবেল

Updated : Feb 08, 2024 21:07
|
Editorji News Desk

নতুন বছরের শুরুতেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি। চলে গেলেন সে দেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫৫ বছর। 

জানা গিয়েছে, চলতি সপ্তাহে জয়া আহসান অভিনীত 'পেয়ারার সুবাস' ছবিটি মুক্তি পেতে চলেছে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এই ছবি প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নিজের গাড়ি নিয়ে। ড্রাইভ করছিলেন। পার্কিং লটে পৌঁছতেই আচমকা অসুস্থ বোধ করেন। মাটিতে পড়ে যান। মাথায় চোট লাগে। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন - 'ফির মিলেঙ্গে...', ছুটি শেষ মিমি-র, সি-বিচে স্লিভলেস পোশাকে ছড়ালেন উষ্ণতা

তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, জোনাকির আলো। তবে, শুধু ওপার বাংলা তাঁর কাজের সাক্ষী থেকেছে এমন নয়। ২০১৪ সালে টলিপাড়ায় কাজ করেছেন তিনি। পরিচালক সঞ্জয় নাগের 'পারাপার' ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে অভিনয় করেন তিনি। 

Bangladesh

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ