Aditya Narayan: লক্ষ্মী এল নারায়ণের ঘরে! কন্যাসন্তানের বাবা হলেন আদিত্য নারায়ণ

Updated : Mar 04, 2022 17:24
|
Editorji News Desk

লক্ষ্মী এল নারায়ণের ঘরে! কন্যাসন্তানের জন্ম দিলেন আদিত্য নারায়ণ (Aditya Narayan) ও শ্বেতা আগরওয়াল (Shweta Aagarwal)। গত ২৪শে ফেব্রুয়ারি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন শ্বেতা (Aditya Narayan-Shweta Agarwal blessed with a baby girl)।

এত দিন মেয়ে হওয়ার কথা লুকিয়ে রেখেছিলেন বাবা আদিত্য নারায়ণ (Aditya Narayan)। মুম্বইয়ের সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সবাই বলছিল আমাদের নাকি ছেলে হবে। কিন্তু আমি মনে মনে একটাই প্রার্থনা করছিলাম ভগবান আমার যেন মেয়ে (Aditya Narayan-Shweta Agarwal blessed with a baby girl) হয়। আমি খুব খুশি যে আমার ঘরে লক্ষ্মী এসেছে। আমার বাবাও খুব খুশি।”

আরও পড়ুন: মোহালিতে শততম টেস্টে ৪৫ রানে আউট হলেন বিরাট, সেঞ্চুরি না পেলেও গড়লেন নতুন রেকর্ড

২০২০ ডিসেম্বরে বিয়ে করেছিলেন শ্বেতা-আদিত্য (Aditya-Shweta)। অনুরাগীদের কোনও খবর থেকেই বঞ্চিত করেননি আদিত্য। এর আগে বেবিবাম্পের ছবি শেয়ার করে আদিত্য লিখেছেন, “শ্বেতা ও আমি খুবই খুশি। আমাদের প্রথম সন্তান খুব শীঘ্রই আসতে চলেছে।”

আদিত্য জানান, নাতনিকে নিয়ে দাদু উদিত নারায়ণের (Udit Narayan) এখন দারুণ সময় কাটছে। শুরুতে নাতনিকে কোলে নিতেও ভয় পেয়েছিলেন এই কিংবদন্তি গায়ক। এখন তাঁর দিব্যি অভ্যেস হয়ে গিয়েছে।

Aditya NarayanShweta AgarwalUdit Narayan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ