Shah Rukh Khan: ভারত চ্যাম্পিয়ন, রবিবার বিকেলে নীল শার্টে মন্নতের ছাদে শাহরুখ, বাঁধভাঙা উচ্ছ্বাস ভক্তদের

Updated : Sep 18, 2023 15:39
|
Editorji News Desk

রবিবাসরীয় বিকেল । কোথাও বাজি ফাটছে, কোনও পাড়ার মোড়ে হয়তো মাইকে বাজছে চক দে ইন্ডিয়া । দেশজুড়ে উন্মাদনা । কারণ এশিয়া কাপ (Asia Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারত । প্রত্যেক দেশবাসীর কাছে এটা গর্বের মুহূর্ত । টিম ইন্ডিয়ার এই সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ খানও (Shah Rukh khan) । ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরই মন্নতের ছাদে এলেন বাদশাহ । তখন প্রত্যেকদিনের মতোই মন্নতের (Mannat) বাইরে অনুরাগীদের ভিড় । হঠাৎ কিং খানের আবির্ভাব । একেই টিম ইন্ডিয়ার সাফল্য, তার উপর শাহরুখ খানের সারপ্রাইজ... ভক্তদের জন্য বড় ধামাকা ।

এদিন, মন্নতের ছাদে শাহরুখকে দেখা গেল নীল শার্টে । ছাদে উঠলেন, ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন, চুমু ছুঁড়ে দিলেন । আর বাকি দেশবাসীর মতোই টিম ইন্ডিয়ার সাফল্য উদযাপনে গা ভাসালেন শাহরুখ । আর ওদিকে, মন্নতের বাইরে দাঁড়িয়ে অনুরাগীদের মধ্যে তখন বাঁধভাঙা উচ্ছ্বাস । রবিবার বিকেলের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । উল্লেখ্য, শাহরুখ খানে জওয়ান ইতিমধ্যেই ৮দদ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ।

আরও পড়ুন, Parineeti-Raghav Wedding : চোপড়া বনাম চাড্ডা, ক্রিকেট ম্যাচ দিয়ে শুরু রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান !
 

রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত । সিরাজের দাপটে এই নিয়ে আটবার এশীয় সেরা হল টিম ইন্ডিয়া। অন্যদিকে, বিশ্বকাপের আগে বিরাট লক্ষ্মীলাভ হল ভারতীয় ক্রিকেট বোর্ডের । ভারতীয় ক্রিকেটের ভাঁড়ারে এল ১ কোটি ৬৬ লক্ষ টাকা ।    

Shah Rukh Khan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ