Rituparna Sengupta: পুজোর হাজার ব্যস্ততার মাঝেও সাবেকি সাজে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিলেন ঋতুপর্ণা

Updated : Oct 11, 2022 10:25
|
Editorji News Desk

বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। পুজোর এই কটা দিন প্রটিটা বাঙালিই নিজেদের একঘেয়ে জীবনের খোলস ছেড়ে একটু প্রাণ ভরে বেঁচে নেয়। তবে সাধারণ মানুষের পুজো এবং সেলেবদের পুজোর মধ্যে খানিক পার্থক্য থাকেই, তাদের ব্যস্ততা পুজোর সময় আরও কয়েকগুণ বেড়ে যায়। কিন্তু সেসব ব্যস্ততার মাঝেও মহাষ্টমীতে অঞ্জলি দিতে ভুললেন না ঋতুপর্ণা সেনগুপ্ত।

সোমবার অষ্টমীর সকালে একেবারে পাটভাঙা নতুন শাড়িতে সেজে অঞ্জলি দিলেন টলিউডের এভারগ্রিন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী মহাষ্টমীর অঞ্জলি দিলেন তাঁর ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের বাড়িতে৷

হাত জোড়ে মায়ের সামনে দাঁড়িয়ে ঋতুপর্ণার মন্ত্রোচ্চারণ করে অঞ্জলি দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অষ্টমীতে ঋতু সেজেছিলেন গাঢ় গোলাপি ব্লাউজের সঙ্গে সাদা শাড়িতে। বাঙালি সাজে তার দিক থেকে চোখ ফেরানো হচ্ছিল দায়।
 
 

tollywood actressastami anjaliDurga AshtamiRituparna Senguptatollywood news

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ