Nora Fatehi At FIFA WC: অবশেষে কাতারে ফিফার মঞ্চে কোমর দোলালেন নোরা, ‘সাকি সাকি’তেই লাগলেন ঠুমকা

Updated : Dec 07, 2022 20:14
|
Editorji News Desk

২০২২ সালের ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল ট্র্যাক 'হায়্যা হায়্যা' ।  ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো এবং আয়েশার পরিবেশিত ঐতিহ্যবাহী আরবি সঙ্গীতে পারফর্ম করেছিলেন নোরা ফতেহি। এর পর থেকেই নোরার ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার গুঞ্জন উঠেছিল । কিন্তু কাতারে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চেও কোমর দোলাননি বলিউডের ‘দিলবর গার্ল’, তখন থেকেই নোরার ভক্তদের মনখারাপ। অবশেষে কথা রাখলেন তিনি । 

২৯ শে নভেম্বর ফিফা ফ্যান ফেস্টিভ্যালে মঞ্চ মাতালেন নোরা ফাতেহি। তাঁর বিখ্যাত ‘সাকি সাকি’ গানেই মঞ্চ কাঁপিয়েছেন নোরা । সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।  

পাশাপাশি স্টেডিয়ামে ‘ হায়্যা হায়্যা’ গানে গ্যালারি থেকেই ঠোঁট মেলাতে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করে আবেগঘন কথাও লিখেছেন নোরা। উল্লেখ্য, ২৯ দিনের ফুটবল মহোৎসবে মেতে উঠেছে বিশ্ব। বিভিন্ন দেশের সংস্কৃতি, গান এবং জীবনধারাকে এক সুতোয় বেঁধেছে ফুটবল। যা নিয়ে উন্মাদনা এখন বিশ্বজুড়ে।

Nora FatehiQatar World Cup 2022Nora Fatehi PerformanceFifa world cup 2022

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ