Ranbir Kapoor: পুচকে মেয়েকে সামলাবেন আলিয়া, শীঘ্রই কাজে ফিরছেন 'নতুন বাবা' রণবীর, প্রকাশ্যে দিন-ক্ষণ

Updated : Nov 19, 2022 12:52
|
Editorji News Desk

দীর্ঘ প্রতীক্ষার পর মাসের শুরুতেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্ত্রীকে তুলোয় মুড়ে রেখেছিলেন রণবীর কাপুর। তখন থেকেই বন্ধ রেখেছিলেন কাজ। তবে, সন্তানের জন্মের পর এখন কিছুটা নিশ্চিন্ত রণবীর । তাই, এবার খুব শীঘ্রই কাজে ফিরছেন ঋষি পুত্র ।

সূত্রের খবর, দীর্ঘ দিন পর আগামী সপ্তাহ থেকেই কাজে ফিরছেন রণবীর।  ‘অ্যানিম্যাল’ ছবির শ্যুটিং এর জন্য আগামী ১৭ নভেম্বর থেকেই সিনেমার সেটে হাজির হবেন  রণবীর কাপুর ৷ তাঁর হাতে এখন পর পর কাজ। 

শেষ অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত বিগ বাজেটের ছবি 'ব্রহ্মাস্ত্র'তে দেখা গিয়েছিল আলিয়া এবং রণবীরকে। চলতি বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল 'ব্রহ্মাস্ত্র', এই ছবির সেট থেকেই প্রেম শুরু রণলিয়ার। তারপর বিয়ে, এখন তাঁরা ২ থেকে তিন। স্বভাবতই সদ্যজাতকে নিয়ে এখন বেশ কিছুদিন বিশ্রামেই থাকবেন আলিয়া, এদিকে শিগগিরই কাজে ফিরছেন রণবীর।

BollywoodRanbir Kapoor Alia Bhatt babyRanbir KapoorAlia Bhatt

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ