Bappi Lahiri death : তাঁর অভাব সর্বদা অনুভূত হবে, বাপ্পি লাহিড়িকে নিয়ে লিখলেন প্রধানমন্ত্রী

Updated : Feb 16, 2022 11:52
|
Editorji News Desk

প্রয়াত হলেন 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri passed away)। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে প্রয়াত হন তিনি (Bappi Lahiri passed away in Mumbai)। বয়স হয়েছিল ৬৯ বছর। সত্তর ও আশির দশকে হিন্দি ও বাংলা চলচ্চিত্রের সঙ্গীতের অন্যতম জনপ্রিয় এই শিল্পী রেখে গেলেন সমস্ত সঙ্গীতপ্রেমীর জন্য সুরের এক বিশাল সাম্রাজ্য। তাঁর প্রয়াণের খবর আসার পরেই বিভিন্নমহল থেকেই শোকজ্ঞাপন করা শুরু হয়।

আরও পড়ুন: প্রয়াত বাপ্পি লাহিড়ি ! সাতসকালে শোকস্তব্ধ গানের দুনিয়া

বাপ্পি লাহিড়ীকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi tweeted on the demise of Bappi Lahiri) লেখেন, 'বাপ্পি লাহিড়ীজি তাঁর সৃষ্ট সুরের মাধ্যমে নানাবিধ আবেগকে গভীরভাবে প্রকাশ করতে পারতেন। প্রজন্মের পর প্রজন্মকে বুঁদ করে রেখেছিলেন তিনি তাঁর সঙ্গীতে। প্রাণবন্ত এই শিল্পীর অভাব সবসময়ই অনুভূত হবে। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর পরিবারের উদ্দেশে গভীর শোকজ্ঞাপন করছি। ওম শান্তি'।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home minister Amit Shah tweeted on the demise of Bappi Lahiri) প্রথমে ইংরেজিতে তারপর বাংলায় টুইট করেন। তিনি লেখেন, 'কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপি লাহিড়ী জীর মৃত্যু সংবাদে আমি শোকাহত। তাঁর মৃত্যু ভারতীয় সংগীত জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। বাপি দা তার বহুমুখী গানের প্রতিভা এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ওম শান্তি'।

Bappi LahiriTwitterNarendra ModiAmit ShahBappi Lahiri passes away

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ