তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে ২০১৯ লোকসভা নির্বাচনে জয়ী সাংসদ মিমি চক্রবর্তীর নাম (Mimi Chakraborty) । কিন্তু এতে মন খারাপের লেশ মাত্র দেখা গেল মিমি চক্রবর্তীর চোখে মুখে। বরং যেখানে ব্রিগেডের জনগর্জনে পিল পিল করে ছুটেছেন নেতা-নেত্রীরা, মিমি বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটালেন ‘হ্যাপি সানডে’ ।
Rachana Banerjee: ঝুমঝুম থেকে রচনা, অভিনেত্রী থেকে এবার নেত্রী হওয়ার চ্যালেঞ্জ
উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে লোকসভা নির্বাচনে দাঁড়াতে চাননি মিমি চক্রবর্তী। আবেদন করেন, তাঁকে যেন প্রার্থী না করা হয়। সেই মতোই মিমিকে ‘মুক্তি’ দিল দল, বদলে যাদবপুর থেকে প্রার্থী ঘরের মেয়ে সায়নী।