Durga Puja 2022: নবমী নিশিতে ধুনুচি নাচে মাতলেন মিমি, ভিডিয়ো মন কাড়ল অনুরাগীদের

Updated : Oct 12, 2022 07:52
|
Editorji News Desk

সবুজ রঙের শাড়ি। গোলাপি পাড়। সঙ্গে সবুজ স্লিভলেস ব্লাউজ। খোলা চুল। একেবারে খাঁটি বাঙালি লুকে ঢাকের ছন্দে মেতে উঠলেন তারকা সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

প্রতিবছরই নিজের আবাসনের পুজোয় একেবারে ঘরের মেয়ে হিসেবে ধরা দেন তৃণমূল সাংসদ।  সকলের সঙ্গে পুজোর কাজে হাত লাগান। আর প্রতিবারই নবমীতে মেতে ওঠেন ধুনুচি নাচের ছন্দে। 

এই বছরও অন্যথা হল না। নবমী নিশিতে কোমরে শাড়ির আঁচল গুঁজে ধুনুচি নাচে মেতে উঠলেন। নিজের এই নাচের ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন অভিনেত্রী। যাতে দেখা যাচ্ছে আবাসনের পুজোয় চারিদিকে ভিড় করে দাঁড়িয়ে আছেন সকলে। আর ধুনুচি হাতে ঢাকের ছন্দে মেতেছেন মিমি। আর এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন আবাসিকরা। 

মিমির নাচের এই ভিডিয়ো দেখে মিমির ধুনুচি নাচের দক্ষতার তারিফ করেছেন তাঁর অনুরাগীরা। কেউ তাঁকে ভালোবাসার ইমোজি পাঠিয়েছেন। কেউ আবার নবমীর শুভেচ্ছা জানিয়েছেন মিমিকে।

 

mimi chakrabortyMimiEntertainment newsDurga Puja 2022

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ