একজন যাদবপুরের প্রাক্তন, একজন বর্তমান সাংসদ | দুইজনেই অভিনেত্রী| পাঁচ বছর আগে আর পরের মধ্যে বদলে গিয়েছে দুটো নাম | মিমি চক্রবর্তী থেকে সায়নী ঘোষ|
রবিবার সাত সকালে মিষ্টি জিলিপিতে কামড় দিলেন মিমি | ওপার বাংলার ছবি ‘তুফান’-এ সাকিব খানের নায়িকা তিনি | এই ছবিরই গান ‘দুষ্টু কোকিল’। এই গানের সাফল্য সেলিব্রেশনেই জিলিপি খাওয়ার ছবি পোস্ট করলেন মিমি |
অন্যদিকে, যাদবপুর কেন্দ্র থেকে জিতে সদ্য সাংসদ হয়েছেন সায়নী| জয়ের পরেই নানান প্রশাসনিক কাজে ইতি উটি ছুটছেন| কাজের মধ্যেই রয়েছেন সবসময় | কিন্তু রবিবারের সকালটা ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয় পোষ্য ‘অরিও’র সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন সায়নী | আদর করলেন, মাথায় বুলিয়ে দিলেন হাত |