Lata Mangeshkar passes away: শিবাজী পার্কে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে লতা মঙ্গেশকর

Updated : Feb 06, 2022 13:17
|
Editorji News Desk

পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। শোকস্তব্ধ মুম্বই শহরে চলছে সুর সম্রাজ্ঞীকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি। মুম্বইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন ভারতরত্ন লতা মঙ্গেশকরের।

রবিবার সকালে প্রয়াত হয়েছেন সুর-সম্রাজ্ঞী। লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর প্রভুকুঞ্জের বাসভবনে। সেখানে পরিবারের মানুষজন শ্রদ্ধা জানাবেন তাঁকে। বিকেল ৪টে নাগাদ মরদেহ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। সন্ধে সাড়ে ৬টায় সেখানেই শেষকৃত্য। তার আগে লতাকে অন্তিম বিদায় জানাবেন বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: Lata Mangeshkar passes away: লতার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পাওয়ার পরেই হাসপাতালে ভিড় জমিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের কৃতিরা। শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা যেমন আছেন, তেমনই রয়েছেন শিল্পী, কলাকুশলীরা। শোকসন্তপ্ত হৃদয়ে শেষ বিদায়ের প্রস্তুতি চলছে।

Lata MangeshkarShivaji parkLata Mangeshkar Death

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ