Sourav Ganguly: বোর্ডে দাদাগিরির দিন ফুরোলেও সৌরভকে নিয়ে ছবি হবেই, নতুন প্রযোজকের খোঁজে রাহুল

Updated : Oct 27, 2022 17:25
|
Editorji News Desk

বাঙালির আবেগের সঙ্গে জুড়ে থাকা একটা নাম সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২ গজে তাঁর নানা দাদাগিরি নিয়েই প্রথম ছবি বানাচ্ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছিল মহারাজের বোর্ড সভাপতি পদ হাতছাড়া হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে 'কলকাতা ৯৬'-এর কাজ। তবে পরিচালক জানালেন, ছবি হবেই, প্রয়োজনে অন্য প্রযোজক খুঁজবেন রাহুল। 

এর আগে ছবির প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন সৌরভ বিসিসিআই সভাপতি না থাকার ফলে নানা সময়ের খেলার ফুটেজ দেওয়া তাঁর পক্ষে আর সম্ভব নয়, তাই তিনি এ ছবির কাজ বন্ধ করছেন। কিন্তু তারপরই পরিচালক নিজে জানিয়েছেন, মহারাজের বোর্ড সভাপতি থাকা, না থাকার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। 

Sudipta Chakraborty: 'রান্নার কাজ নিয়েছেন', সপাটে ট্রোলিং-এর জবাব দিলেন সুদীপ্তা চক্রবর্তী

অন্য প্রযোজক খুঁজবেন রাহুল। তবে তা নিয়ে প্রযোজকের সঙ্গে নাকি এতটুকু তিক্ততা আসেনি, বরং ছবির কাজে নাকি রানা সাহায্যই করবেন রাহুলকে। 

Sourav GangulyRahul Arunoday BanerjeeRana Sarkar

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ