Aindrila Sharma Health Update: এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, কমেছে রক্তচাপ, কেমন আছেন অভিনেত্রী?

Updated : Nov 11, 2022 10:41
|
Editorji News Desk

এখনও সংকটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বৃহস্পতিবারের পর শুক্রবারও অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। ৭২ ঘন্টা কেটে গেলেও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। ফলে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। 

বৃহস্পতিবার নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়, অভিনেত্রী কন্ট্রোল্ড ভেন্টিলেশনে রয়েছেন। ১ তারিখ রাতে তাঁকে যখন ভর্তি করা হয়, শরীরের একদিক অবশ হয়ে গিয়েছিল, এবং একাধিকবার বমিও হয়েছিল। অপারেশনের পর নিউরো আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার রাতে অভিনেত্রীর রক্তচাপ ছিল ১১০/৭০ আর পালস্‌ রেট প্রতি মিনিটে ১১২। তবে চিকিৎসকদের মত, ঐন্দ্রিলার বয়স কম, তাই ঝুঁকি কিছুটা হলেও কম। 

আরও পড়ুন- Jagadhatri Puja 2022: কৃষ্ণনগরের ঐতিহ্য সংস্কৃতি সাঙে বিসর্জন, ভাসান দেখতে রাস্তায় রাতজাগা মানুষের ঢল

মঙ্গলবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী । তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় একটি বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। অভিনেত্রীর শরীরের একদিকে কোনও সাড় নেই। তবে চোখ নড়ছে ও বাঁ হাত সামান্য নড়ছে বলেই খবর। 

aindrila sharmabrain strokeCancertollywood actress

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ