Ghore Ghore Zee bangla: ইন্দ্রাণী হালদারের 'ঘরে ঘরে জি বাংলা', দর্শকদের মনে করাচ্ছে 'রোজগেরে গিন্নি'র কথা

Updated : Oct 01, 2022 12:41
|
Editorji News Desk

জি বাংলায় নতুন শো নিয়ে আসছেন ইন্দ্রাণী হালদার। নাম "ঘরে ঘরে জি বাংলা। সম্প্রতি নন ফিকশন এই শো-এর ঝলক প্রকাশ করেছে জি বাংলা। যাতে দেখা যাচ্ছে গোলাপি শাড়িতে একদম সাবেকি লুকে উপহার নিয়ে ইন্দ্রাণী পৌঁছে গিয়েছেন কোনও এক বাড়িতে। যেখানে উপস্থিত রয়েছে তাঁদের গোটা পরিবার। একে একে তাঁদের হাতে উপহার তুলে দিচ্ছেন ইন্দ্রাণী। 

ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে নারীকেন্দ্রিক হতে চলেছে এই শো। যাতে মজাদার খেলা ছাড়াও থাকবে গান, গল্প, আড্ডা। যা পুরোটাই হবে আপনার বাড়িতে। এই শো-এর ট্রেলারের ঝলক অনেককেই মনে করিয়ে দিয়েছে ইটিভি বাংলার একসময়ের অতি জনপ্রিয় শো 'রোজগেরে গিন্নি'র কথা।

তবে, ইতিমধ্যেই নারীকেন্দ্রিক নন ফিকশনাল শো হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের 'দিদি নম্বর ওয়ান' দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। এর মধ্যেই আরও একটি এমন শো আসলে টিআরপি তালিকায় জায়গা করে নেওয়ার জন্য যে জোরদার লড়াই চলবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, দু'টি শো-ই জি বাংলার হওয়ায় টাইম স্লট আলাদা থাকবে। 

Zee BanglaEntertainment newsentertainmentindrani halder

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ