দল মত নির্বিশেষে বিনোদন এবং রাজনীতির জগতের সকলের সঙ্গেই দেবের ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। মিঠুন চক্রবর্তীও তাঁর বড্ড কাছের মানুষ। ‘প্রজাপতি’ ছবিতেও বাবা-ছেলের চরিত্রে দুজনের রসায়ন নজর কেড়েছিল। সোমবার সকালেই সুখবর এসেছে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী পেতে চলেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যের পর এই পুরস্কার বাংলাকে এনে দিচ্ছেন ‘ডিস্কো ডান্সার’।
মিঠুনের এই প্রাপ্তিতে টলিউডের অনেকেই বেজায় খুশি। মিঠুনের সাফল্যে শুভেচ্ছায় ভড়িয়েছেন প্রসেনজিৎ,ঋতুপর্ণা, দেব-রা।
দেব নিজের ট্যুইটার হ্যান্ডেলে মিঠুন স্তুস্তি করেছেন, লিখেছেন, “শুভেচ্ছা মিঠুনদা! এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিল না। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।”
নিজের জন্মদিনের দিনেই বাংলা ইন্ডাস্ট্রির মুকুটে এমন উজ্জ্বল এক পালক জুড়ে যাওয়ায় যারপরনাই খুশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বা দার কথায়, ‘এত বছর ধরে নিজের অভিনয়ের গুণে তিনি তাঁর এই জায়গা তৈরি করেছেন। দেশের অন্যতম সেরা অভিনেতা তিনি। দাদাকে আমার প্রণাম।'
আর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এই পুরস্কার অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রাপ্য। তাঁদের কাছে সে অনুপ্রেরণা। তিনি মিঠুন দার কাবুলিওয়ালা দেখে খুব কেঁদেছেন, দেশের গর্ব বলেও জানান মিঠুন।