Anant-Radhika Engagement: অনন্ত-রাধিকার বাগদানের পার্টিতে হাজির বলিউড, কে কে ছিলেন এই পার্টিতে?

Updated : Jan 06, 2023 12:41
|
Editorji News Desk

মুম্বইয়ে আম্বানিদের বাড়ি আন্তিলিয়াতে ছোট ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani) বাগদানে গ্র্যান্ড সেলিব্রেশন। পার্টিতে হাজির ছিলেন বলিউডের তাবড় তারকারা। বৃহস্পতিবার রোকা সেরিমনির পর আন্তিলিয়াতে এই পার্টির আয়োজন করা হয়। এই পার্টিতে ছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। উপস্থিত ছিলেন সলমন খানও (Salman Khan)। যদিও তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। 

আর কে কে ছিলেন এই পার্টিতে?

এদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাটকে। মা-বাবা হওয়ার পর কোনও পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল তাঁদের। যদিও তাঁদের সঙ্গে দেখা যায়নি একরত্তিকে। পার্টিতে ছিলেন রণবীর সিং। নিজেস্ব মেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। যদিও তাঁর সঙ্গে দেখা যায়নি  দীপিকা পাডুকোনকে। 

আরও পড়ুন- আন্তেলিয়ায় জাঁকজমক! মুকেশ পুত্র অনন্ত আম্বানি সারলেন বাগদান, পাত্রী কে জানেন?

গোলাপি শাড়িতে তাক লাগিয়েছেন জাহ্নবী কাপুর। তাঁর সঙ্গে দেখা গিয়েছে ওরহানকে। যাঁর সঙ্গে বেশ কিছু দিন ধরেই চলছে জাহ্নবীর প্রেমের গুঞ্জন।  স্ত্রী সাগরিকাকে  নিয়ে হাজির ছিলেন  প্রাক্তন বোলার জাহির খানও।

Alia BhattRanbir KapoorRanveer SinghAnant Ambani

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ