Roosha Chatterjee Wedding: বিয়ে সারলেন অভিনেত্রী রুশা, কেমন সাজলেন? মেন্যুতে কী কী ছিল জানেন?

Updated : Jan 27, 2023 11:03
|
Editorji News Desk

বিয়ে সারলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee), খবর প্রকাশ্যে এসেছিল আগেই। বিয়ের পর বিদেশ উড়ে গেলেও এই বিশেষ দিনে কিন্তু এক্কেবারে বাঙালি সাজেই সেজেছিলেন অভিনেত্রী। ইকোপার্কের ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। পাত্র কলকাতারই। নাম অনুরণ রায়চৌধুরী। কাজের সূত্রে থাকেন বিদেশে। তাই বিয়ের পর বাংলার মেয়ে রুশাও উড়ে যাবেন আমেরিকা। 


লাল কাঞ্জিভরম শাড়ি, গা ভর্তি সোনার গয়না , বড় নথে বিয়ের সাজে অপূর্ব দেখিয়েছে অভিনেত্রীকে। প্রেম নয় মা-বাবার পছন্দের ছেলের গলাতেই মালা দিলেন তিনি। দেখাশোনার পর ভালোবাসাটা যে কখন হয়ে গেল তা রুশা নিজেও বোঝেননি। বিরিয়ানি, কবিরাজিতে ছিল এলাহি খাওয়াদাওয়ার আয়োজনও।

WeddingWedding AlbumRoosha Chatterjee

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ