অভিনেত্রী মধুমিতা সরকার হাসপাতালে ভর্তি। সোমবার সকালেই নিজেই হাসপাতালের বেড থেকে ছবি পোস্ট করে নিজের অসুস্থতার কথা জানিয়েছেন মধুমিতা। ছবিতে দেখা যাচ্ছে হাই পাওয়ারের চশমা পরে অভিনেত্রী বেডে শুয়ে, হাতে চ্যানেল করা ড্রিপ চলছে।
ছবিটি পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘‘মারাত্মক একটা কিছু হয়েছিল। কিন্তু ভাল ভাবে সেরে উঠেছি। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।’’
Roosha Chatterjee: বিয়ের পরই অশান্তি? টেলি অভিনেত্রীর পোস্ট করা ছবিতে কীসের আভাস?
আনন্দবাজারকে মধুমিতা জানিয়েছেন, তাঁর অ্যাপেন্ডিক্সে অপারেট করা হয়েছে। শুটিং-এর মাঝেই প্রবল পেটে ব্যথা হয়, তবে রবিবার অপারেশনের পর সুস্থ রয়েছেন অভিনেত্রী। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে না।
এই মুহূর্তে ‘চিনি ২’ ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন মধুমিতা। সুস্থ হয়েই আবার ফিরবেন শুটিং ফ্লোরে।