Amala Shankar's Birth Anniversery: অমলা শঙ্করের জন্মবার্ষিকীতে গীতিনাট্যে শ্রদ্ধার্ঘ মেয়ে মমতার

Updated : Jul 03, 2022 19:11
|
Editorji News Desk

সোমবার, ২৭ জুন নৃত্যশিল্পী অমলা শঙ্করের ১০৩ তম জন্মবার্ষিকী। প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে ২৬ ও ২৭ জুন দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে মমতা শঙ্করের নাচের দল। মায়ের নাচ দেখেই মেয়ের নাচ শেখা। মায়ের শেখানো পথেই এগিয়ে চলা আজীবন। প্রয়াত অমলা শঙ্করের জন্মদিনে তাই নাচের ছন্দেই মাকে ছুঁয়ে দেখতে চান মেয়ে মমতা শঙ্কর।

অনুষ্ঠানের প্রথম দিন রবিবার সল্টলেকের ইজেডসিসি সভাঘরে অমলা-স্মরণে ছিলেন বিশিষ্ট জনেরা। গীতিনাট্য ‘করোনেশন অফ রামা’ মঞ্চস্থ হয়। সেটি পরিচালনা করেন সৌরিতা শঙ্কর ঘোষ। সেই সঙ্গেই উদয় শঙ্কর পরিচালিত অমলা শঙ্করের ‘কল্পনা’ ছবির নানা মুহূর্ত অডিও-ভিস্যুয়াল কোলাজ ‘এভারগ্রিন মেমোরিজ’-এ দেখানো হয়। 

আরও পড়ুন- Tele Serial Aalta Phoring : 'আলতা ফড়িং'-এ নতুন চমক ! ঘুরে দাঁড়ানোর পালা রাধারাণীর, প্রকাশ্যে প্রোমো 

অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার মধুসূদন মঞ্চে মমতা শঙ্কর ডান্স ট্রুপের সদস্য এবং মমতা শঙ্কর নিবেদন করবেন 'মিসিং ইউ'। নৃত্য পরিচালনা অমলা শঙ্করের, সঙ্গীত আনন্দ শঙ্করের। সব শেষে মঞ্চস্থ হবে "আজকের একলব্য"। 

 

Dance programmekolkataEZCCMamata ShankarAmala Shankar Birth AnniverseryDance

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ