WestBengal Weather Update: কলকাতায় উধাও ঠাণ্ডা, বাড়ল শীতের জন্য অপেক্ষা

Updated : Nov 23, 2021 10:52
|
Editorji News Desk

কলকাতায় উধাও শীত। বাড়ল পারদ। কুয়াশা ঢাকা আকাশে আরও দীর্ঘ হল শীতের জন্য অপেক্ষা।

কলকাতার আকাশ মঙ্গলবারের সকালে ঢাকল ঘন কুয়াশায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবিটাও এক রকম। মহানগরীর আকাশ সারা দিন হালকা থেকে বিক্ষিপ্ত মেঘে ঢেকে থাকতে পারে। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে পারে।

গত দু'দিন ধরেই কলকাতায় নভেম্বরের শেষ দিকের পরিচিত শিরশিরে ভাবটা উধাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে যে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকেছিল, তার ফলে উপকূল এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Kolkata weathertemperatureweather update

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর