মা একাই বুঝি ব্যাডমিন্টন খেলবে? কোর্টে টলোমলো পায়ে ছুট্টে এল একরত্তি কবীর।
শনিবারের এই মন ভাল করা ভিডিওটি পোস্ট করেছিলেন টলিউডের হাই প্রোফাইল মা কোয়েল মল্লিক। উইকেন্ডে পরিবারের ভাগ্নে, ভাইঝিদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন কোয়েল। এমন সময় কোর্টে ঢুকে পড়ল সদ্য হাঁটতে শেখা কবীর। ছেলেকে উৎসাহ দিতে তাকেও ধরালেন কোয়েল।
সেই মিষ্টি ভিডিও আপলোড করতেই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিরক্তিহীন কোয়েল, ভক্তদের উটকো প্রশ্নের সব উত্তর নিয়ে হাজির সোশ্যাল মিডিয়ায়
ভিডিও দেখেই বোঝা যাচ্ছে নিয়মিত খেলা শরীরচর্চার মাঝে থেকে নিজেকে একদম ফিট রেখেছেন কোয়েল। এ বছর মহালওয়াতেও দর্শকদের একটা চমৎকার উপহার দিচ্ছেন অভিনেত্রী। একটি বাংলা চ্যানেলে মহালয়ার অনুষ্ঠানে দূর্গা হিসেবে বহুদিন পর দেখা যাবে কোয়েলকে