পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশের কার্যনির্বাহী ডিরেক্টর জেনারেল (DG) পদে নিযুক্ত হলেন IPS মনোজ মালব্য (Manoj Malviya)। মঙ্গলবারই অবসর গ্রহণ করছেন রাজ্যের বর্তমান ডিজি বীরেন্দ্র। কিন্তু এখনও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নতুন ডিজির নাম পাঠানো হয়নি৷ তাই আপাতত মনোজ মালব্যকেই (Manoj Malviya) ডিজি নিযুক্ত করল নবান্ন (Nabanna)।
নিয়ম অনুযায়ী, ৩ মাস আগে সিনিয়র অফিসারদের নামের তালিকা পাঠাতে হয় রাজ্যকে। তার মধ্যে থেকেই নিযুক্ত হন নতুন ডিজি। রাজ্য সরকার দু'মাস আগে ২১ জন সিনিয়র অফিসারের তালিকা পাঠিয়েছে। ৩০ বছর কাজের অভিজ্ঞতা আছে এমন অফিসারদের নামই পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। সেখান থেকে ৩ অফিসারের নাম পাঠানোর কথা কেন্দ্রের ইউপিএসসি (UPSC) কমিটির। সেখান থেকে বেছে নিতে হয় রাজ্য সরকারকে। কিন্তু কেন্দ্রের তরফ থেকে সেই নাম এখনও আসেনি।