নিম্নচাপ কেটে বৃষ্টি সরেছে ঝাড়খন্ডে। কিন্তু তারপরেও বাংলার শিয়রে দুর্যোগের ঘনঘটা।
ঝাড়খন্ডে টানা বৃষ্টির জের এসে পড়ছে এরাজ্যেও। ডিভিসির ছাড়া জলে ভাসছে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি, এই পাঁচটি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকছে গ্রামে।
উদয়নারায়ণপুর-তারকেশ্বর রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। এর ফলে হাওড়া ও হুগলির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জলমগ্ন উদয়নারায়ণপুর হাসপাতাল ও কলেজ।
আমতা ও উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।