মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনমতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত। কীভাবে মূল্যায়ন হবে তা আগামী ৭ দিনের মধ্যে জানানো হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE এর মূল্যায়ন একসঙ্গে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।ই-মেলে পরীক্ষা হওয়া নিয়ে রাজ্যের সাধারণ মানুষের মতামত চেয়েছিল রাজ্য সরকার। সেই মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৩৪ হাজার ই-মেল পেয়েছে রাজ্য সরকার।