করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকে দীর্ঘ দিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত সিনেমাহল। অবশেষে পয়লা অগাস্ট থেকে সিনেমাহল খোলার অনুমতি দিল রাজ্য সরকার।
সর্বোচ্চ ৫০ % আসন ভর্তি করে হল খোলার নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে ১৫ অগাস্ট পর্যন্ত। তবে সিনেমা হল খুলতে আর বাধা রইল না হল মালিকদের। আগামী শনিবার থেকেই ৫০ % দর্শক নিয়ে খুলছে বাংলার সব সিনেমাহল।
প্রসঙ্গত, কোভিডবিধি মেনে রাজ্যে সিনেমার শুটিং চালু হয়েছে ইতিমধ্যেই।