জ্বালানির দামবৃদ্ধির অভিনব প্রতিবাদ। সকাল আটটা বাজতে না বাজতেই সিঙ্গুরে রতনপুরের বাড়ির সামনে থেকে সাইকেলের প্যাডেলে পা বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নার। গন্তব্য বিধানসভা। হঠাত করে সাইকেলে বিধানসভা? বিধায়ক জানালেন, পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই তার এই অভিযান বলে জানিয়েছেন বিধায়ক। বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে সাইকেল rally তে যোগ ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ।বিধায়ক বেচারামের সাইকেল সাজানো ছিল পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্ল্যাকার্ড,ফেসটুনে।বিধায়কের সাইকেল অভিযান ঘিরে রাস্তায় ছিল পুলিসের কড়া নিরাপত্তা