দশকের পর দশক তাঁর (Bapi Lahiri) গলা মুগ্ধ করে রেখেছে গোটা ভারতেকে। তিনি বলিউডের ডিস্কো কিং, যাঁর সুরে মেতে ওঠে আবালবৃদ্ধবনিতা। বাপি লাহিড়ী নয়, বাপ্পিদার মায়ায় জড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজম্ম।
কিন্তু যে সুরের জাদুতে তিনি বেঁধে রেখেছিলেন শ্রোতাদের, তা কি থেমে যাবে? বেশ কয়েকদিন ধরেই ফুসফুসের অসুখে আক্রান্ত বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। শোনা যাচ্ছে অসুস্থতার জেরে নিজের কন্ঠস্বর হারাতে বসেছেন তিনি।
গত এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি সংগীত পরিচালক। ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন তিনি। কিন্তু তাঁর পাঁচ মাস পরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। ফুসফুসের অসুখে আক্রান্ত হন বাপি লাহিড়ী। শোনা যাচ্ছে সেই অসুখেই নিজের স্বর হারাতে চলেছেন তিনি।
আপাতত নিজের জুহুর বাংলোতেই রয়েছেন বাপ্পি লাহিড়ি। অসুখের কারণে আপাতত কথা বলা বারণ তাঁর। আগামী দিনে কথা বলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে সন্দেহ।
Yash Dasgupta: কপালে সিঁদুর পরিয়ে দিলেন যশ, ক্যামেরায় ধরা পড়ল ছবি
বাবার অসুস্থতার খবর পেয়ে লস অ্যাঞ্জেলস থেকে মুম্বই ফিরে এসেছিলেন তাঁর ছেলে বাপ্পা লাহিড়ি (Bappa Lahiri)। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণেই কথা বলা বন্ধ বাপ্পি লাহিড়ির। কিন্তু খুব শীঘ্রই তিনি ফিরবেন রেকর্ডিং স্টুডিয়োয়।