তারকা দম্পতি হিসেবে তারা হিট। এবার দু'জনেই শামিল করোনা যুদ্ধে। অতিমারী আবহে ক্রমবর্ধমান রক্তের চাহিদা মেটাতে রক্ত দান করলেন নীল-তৃণা। দিন কয়েক আগেই অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় রক্ত দান করে সবাইকে এগিয়ে আসার আর্জি জানিয়েছিলেন। অনেকেই সাড়া দিয়েছেন তাতে। সেই পথে হাঁটলেন নীল-তৃণাও। টিকাকরণের আগে অনেকেই রক্ত দিচ্ছেন। কেউ করোনাকে জয় করে প্লাজমা দান করছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতিও। আন্তর্জাতিক মাতৃ দিবসকে তারকা দম্পতি বেছে নিলেন এমন উদ্যোগের জন্য। রক্তদানের ঠিক পরের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণা, আর অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, "আপনাদের দায়িত্বটুকু পালন করেছেন তো"?