KMC Election 2021: পুরভোটে দ্বিতীয় বাম, ধর্মনিরপেক্ষ শক্তির সাফল্যে সন্তোষ প্রকাশ সৌগতের, কটাক্ষ দিলীপের

Updated : Dec 23, 2021 09:14
|
Editorji News Desk

কলকাতা পুরসভার নির্বাচনে (KMC Election 2021) বামপন্থীরা বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসায় সন্তোষ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougato Roy)। তিনি জানান, একটি ধর্মনিরপেক্ষ শক্তি বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এটা ভালো খবর। তবে এর আগে সিপিএম (CPM) বিজেপিকে (BJP) ভোট ট্রান্সফার করেছিল, সেই কৌশল ভুল ছিল।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, তৃণমূল কংগ্রেসই বামেদের বাঁচিয়ে রেখেছে, অক্সিজেন দিচ্ছে। তাদের উদ্দেশ্য হল প্রধান বিরোধী বিজেপিকে দুর্বল করা।

ভোট শতাংশের বিচারে কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলেছে বামেরা। অধিকাংশ বরোতেও তারাই দ্বিতীয় স্থানে। বিধানসভা ভিত্তিক ফলাফলেও বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে বামফ্রন্ট।

Dilip GhoshSougata RoyKMC Election 2021

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর