শুভেন্দু থাকলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন না মমতা

Updated : May 28, 2021 11:27
|
Editorji News Desk

কলাইকুন্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন মমতা। বিষয়টি নবান্নের পক্ষ থেকে রাতেই দিল্লিকে জানানো হয়েছে।


বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে নবান্নকে জানানো হয়, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এই রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই তালিকা জানার পরে মুখ্যমন্ত্রীর যুক্তি, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যপাল বৈঠকে থাকতেই পারেন। কিন্তু শুভেন্দু অধিকারী থাকবেন কেন? বিজেপি তাঁর নাম বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করলেও এখনও খাতায়-কলমে সেই দায়িত্ব গ্রহণ করেননি শুভেন্দু। ফলে এখনও তিনি কেবলই একজন বিধায়ক। মমতার অভিযোগ, বৈঠকটিকে রাজনৈতিক করে তোলার চেষ্টা হচ্ছে।

subhendu adhikaryMamata BanerjeeMamata attacks Modi

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর