Abhishek Banerjee Tripura Rally: ত্রিপুরায় ফের অনিশ্চিত অভিষেক ব্যানার্জির পদযাত্রা

Updated : Sep 21, 2021 15:54
|
Editorji News Desk

ত্রিপুরায় অনিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল। বুধবার ত্রিপুরায় মিছিল করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিপ্লব দেবের সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়, ৪ নভেম্বর পর্যন্ত কোভিড বিধিনিষেধে রাজ্যে কোনও জমায়েত করা যাবে না। এই প্রসঙ্গেই ত্রিপুরা হাইকোর্ট জানিয়েছে, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবে না আদালত। তাতেই অভিষেকের মিছিল হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে গেল।

ত্রিপুরার প্রদেশ তৃণমূল সভাপতি আশিষ লাল সিংহ জানান, অভিষেক না এলেও যেখানে মিছিল হওয়ার কথা ছিল, সেখানে তাঁরা যাবেন। এর আগে দুবার পুলিশের কাছে ত্রিপুরায় মিছিলের আবেদন করে তৃণমূল। কিন্তু দুবারই অনুমতি দেয়নি পুলিশ। এবার তাই আদালতে আবেদন করেছিল তৃণমূল। এই মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকারের পক্ষের আইনজীবী আজ জানান, কোভিড বিধি ও দুর্গাপুজোর জন্য ৪ নভেম্বর পর্যন্ত সব ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে চায়নি ত্রিপুরা হাইকোর্টও।

এর আগে দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি চেয়েছিল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস। তারপর রাজ্য পুলিশের কাছেও আবেদন করে তৃণমূল। এবার হাইকোর্টের আবেদনও নাকচ হয়ে গেল তৃণমূলের।

Abhishek Banerjee rallyAbhishek BanerjeeTripura TMC

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর