কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য অশান্তি নিয়ে সরগরম টলিপাড়া । প্রতিদিনই প্রকাশ্যে আসছে দুপক্ষের চাপানউতোর। কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ী চট্টরাজের ত্রিকোণ সম্পর্কের টানাপোড়েনে হস্তক্ষেপ করতে রাজি নয় বলে স্পষ্টই জানিয়ে দিল আর্টিস্ট ফোরাম।একটি বিজ্ঞপ্তি জারি করেন ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘শ্রী কাঞ্চন মল্লিক, শ্রীমতী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীমতী শ্রীময়ী চট্টরাজকে নিয়ে সম্প্রতি যে বিতর্কের সূত্রপাত হয়েছে, তার সঙ্গে আর্টিস্ট ফোরামের কোনও সংস্রব নেই’। বিতণ্ডায় জড়িত তিন তারকা কর্মসূত্রে এই সংগঠনের সদস্য হলেও, তাঁদের ব্যক্তিগত জীবনে কোনও হস্তক্ষেপ করবে না ফোরাম। এ কথাও স্পষ্ট উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।