বাবা-ছেলের সম্পর্ক তেমন ভাল নয়, বলিউডে এ'কথা কারো অজানা ছিল না। বলছি বনি কাপুর আর অর্জুন কাপুরের কথা। শোনা যায়, বনি কাপুরের জীবনে শ্রীদেবির উপস্থিতি দূরত্ব বাড়িয়েছিল বাবা-ছেলের। আর সেই দূরত্ব কাটাতে সাহায্য করেছে শ্রীদেবী কন্যা খুশি আর জাহ্নবী। অর্জুন কাপুর নিজেই সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন।
অর্জুন বলেছেন, খুশি-জাহ্নবী না থাকলে বাবার সঙ্গে যোগাযোগটা বাড়ানোর প্রয়োজনীয়তাই অনুভব করতেন না অভিনেতা। শ্রীদেবীর মৃত্যুর আগে যে এমনটা ছিল না, তাও লুকোননি টু স্টেটস অভিনেতা। বলেছেন, ২০১৮-র প্রথম দিকেও দেখা হতো বনি-শ্রীদেবীর দুই মেয়ের সঙ্গে। কিন্তু কথা বলার মত তেমন কিছু থাকত না। একই সাক্ষাৎকারে জাহ্নবীকে বলতে শোনা গেছে, তাঁরা একসঙ্গে না থাকলেও, অর্জুনের পাশে তিনি সব সময় রয়েছেন।