Fake IPS: কলকাতা পুলিশের জালে ফের ভুয়ো আইপিএস, লোগো ব্যবহার করে জালিয়াতির অভিযোগ

Updated : Aug 06, 2021 14:17
|
Editorji News Desk

পুলিশের জালে ফের এক ভুয়ো আইপিএস অফিসার। বৃহস্পতিবার রাতে বালি থেকে গ্রেফতার করা হয় অঙ্কিত কুমার সিং নামে ওই যুবককে। কলকাতা পুলিশের লোগো ব্যবহার করে জালিয়াতি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।  ভয় দেখিয়ে বিভিন্ন লোককে মেসেজ করে ব্ল্যাকমেল করত অঙ্কিত।

কলকাতা পুলিশ সূত্রে খবর, নিজেকে আইপিএস বলে পরিচয় দিত অঙ্কিত। পুলিশের সিনিয়র আধাকারিকদের ছবি ব্যবহার করে জালিয়াতি করত সে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অঙ্কিত বিভিন্ন লোককে টেক্সট পাঠাত এই বলে, যে সাইবার থানায় তাদের বিরুদ্ধে কেস আছে, কিন্তু সে টাকার বিনিময়ে ব্যাপারটা মিটিয়ে দিতে পারে, দাবি করত দু হাজার থেকে ১ লাখ টাকা। ইন্টারনেট থেকে নেওয়া উচ্চপদস্থ আইপিএস অফিসারের ছবিও ব্যবহার করা হতো।

কলকাতা পুলিশের নজরে আসতেই সাব ইনস্পেক্টর রাজা সাহা এবং তাঁর টিম তদন্ত শুরু করেন। ২৯টি হ্যান্ডসেট পাল্টিয়ে, আইপি মাস্ক পরে আইনের হাত থেকে পালানোর চেষ্টা করে অঙ্কিত। কিন্তু শেষপর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো।

Fake IPS arrestedFake IPS

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর