পুলিশি হেফাজতে প্রয়াত ফাদার স্ট্যান স্বামীর স্মরণে নতুন গান তৈরি করলেন অঞ্জন দত্ত। নিজের ইউটিউব চ্যানেলে সেই গান আপলোড করেছেন তিনি।
অঞ্জনের গানে একদিকে যেমন রয়েছে অসুস্থ স্ট্যান স্বামীর জামিন না পাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ, তেমনই সঙ্গের ভিডিয়োয় তিনি ছবির মাধ্যমে উল্লেখ করেছেন ভারত এবং বিদেশের বেশ কিছু বিপ্লবী এবং মানবাধিকার কর্মীর কথা।
তাঁদের মধ্যে চে গেভারা যেমন আছেন, তেমনই আছেন বিপ্লবী দীনেশ গুপ্ত বা জেল হেফাজতে শহীদ স্বাধীনতা সংগ্রামী যতীন দাস।