বাংলার প্রাপ্য চেয়ে নির্মলাকে চিঠি অমিতের

Updated : Jun 05, 2021 15:05
|
Editorji News Desk

বাংলার প্রাপ্য চেয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের। তাঁর দাবি, করোনা পরিস্থিতির মধ্যেই ঘূর্ণিঝড় ইয়াস-এর হানায় বিধ্বস্ত হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলা। কিন্তু পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সাহায্য মেলেনি। কেন্দ্রীয় সরকারের তরফে জিএসটি থেকে প্রাপ্য অংশটুকুও রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে দাবি রাজ্যের মন্ত্রীর। পাশাপাশি কোভিড আবহে স্যানিটাইজারের মতো অত্যাবশ্যকীয় স্বাস্থ্য-পণ্যে ১৮ শতাংশ জিএসটি বসানোরও বিরোধিতা করেছেন তিনি।

শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে পাঠানো ৪ পাতার চিঠিতে অমিত লিখেছেন, ‘২০২০-র এপ্রিল থেকে ২০২১-এর জানুয়ারি পর্যন্ত কেন্দ্র আনুমানিক ৬৩ হাজার কোটি টাকা জিএসটি বকেয়া রেখেছে বিভিন্ন রাজ্যের। এর মধ্যে পশ্চিমবঙ্গের প্রাপ্য ৪,৯১১ কোটি টাকা’। সেই টাকা রাজ্যেকে দেওয়ার দাবি জানিয়েছেন অমিত।

Nirmala Sitaraman

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর