বিবাহ বিচ্ছেদ ঘোষণার পরেও একসঙ্গেই কাজ করছেন আমির ও কিরণ। বিবাহ বিচ্ছেদে ঘোষণার যৌথ বিবৃতিতেও ছিল সেই অঙ্গীকার।
সেই কথা মতোই কারগিলে পৌঁছে গিয়েছেন আমির এবং কিরণ। ‘লাল সিংহ চড্ডা’ ছবির শ্যুট চলছে সেখানে। তাঁদের সঙ্গেই রয়েছে ছেলে আজাদ। আমিরের সঙ্গে শনিবার কাজে যোগ দিয়েছেন নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেতা শ্যুটের ফাঁকে আমির এবং কিরণের সঙ্গে একটি নিজস্বী তুলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এর সঙ্গেই বিবরণীতে লিখেছেন, ‘কৃতজ্ঞ’।
ছবিতে আমির এবং নাগা চৈতন্যকে দেখা যাচ্ছে সেনাবাহিনীর পোশাকে। কিরণ হালকা গোলাপি রঙের টি-শার্টে। আমিরের পাশেই হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি।