করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন আলিয়া। তিনি নিজেকে কোয়ারেন্টিন করে নিয়েছেন ও চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, কিছুদিন আগেই আলিয়ার বয়ফ্রেন্ড রণবীর কপূরও করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপর রণবীরও নিজেকে ঘরবন্দি করে বাড়িতে থেকেই করোনার চিকিৎসা করিয়েছিলেন।