বেশ অনেক দিন ধরেই মনিরত্নমের ছবির শুটিং এ ব্যস্ত ছিলেন ঐশ্বর্য রাই। অবশেষে শুটিং শেষ পন্নিইন সেলভনের। সোশ্যাল মডিয়ায় সে কথা নিজেই শেয়ার করলেন অভিনেত্রী।
চোল রাজবংশ নিয়ে ২ পর্বের এপিক ড্রামা পরিচালনা করছেন মনিরত্নম। প্রথম পর্ব মুক্তি পাবে আগামী বছর। কালকি কৃষ্ণমূর্তির মহাকাব্যিক উপন্যাসের ওপরেই নিজের পরবর্তী ছবি তৈরি করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক মনিরত্নম।
ছবিতে ঐশ্বর্য ছাড়াও রয়েছেন বিক্রম, তৃষা, কার্তিক সহ দক্ষিণী ছবির একাধিক বড় নাম।