বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদে গিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে পৌঁছে প্রথমে তিনি যান বজ্রাঘাতে মৃত প্রহ্লাদ মুরারি ও অভিজিৎ বিশ্বাসের বাড়িতে যান। সেখানে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সকালে বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে চড়ে রওনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বহরমপুর থেকে তিনি যান রঘুনাথগঞ্জ। সেখানেও বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন৷ সন্ধ্যায় কলকাতায় ফিরবেন অভিষেক।