২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পিছনে মহিলা ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে বিভিন্ন জনমত সমীক্ষায় দেখা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নয়া মন্ত্রিসভায় সেই সমর্থনের প্রতিফলন দেখা গিয়েছে।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সোমবার শপথ নেওয়া ৪৩ জনের মন্ত্রিসভার যে ৮ জন মহিলা সদস্য মন্ত্রী হয়েছেন, তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন একমাত্র শশী পাঁজা। চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ ও সন্ধ্যারানি টুডু পেয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ। শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডি প্রতিমন্ত্রীর পদ পেয়েছেন।