২১ জুলাইয়ের রাতে বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে দিবাকর দাস নামের ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার করা হয় স্থানীয় দুষ্কৃতী বাবুলাল-ঘনিষ্ঠ ওই যুবককে। তার কাছ থেকে আরও কোনও সূত্র মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। একুশে জুলাইয়ের রাতে বিরাটির বণিক মোড়ে পার্টি অফিসের সামনে খুন হন তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত।
বাকিদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কারীরা