এ বার কলকাতা পুলিশেও চালু হতে পারে বাড়ি থেকে কাজ করার পদ্ধতি - ওয়ার্ক ফ্রম হোম। এই বিষয়ে উদ্যোগী হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। শনিবার কলকাতা পুলিশের সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সঙ্গে বৈঠক করেন নগরপাল। সেখানেই তিনি ‘বাড়ি থেকে কাজ’ চালু করার কথা বলেন। যদিও কলকাতা পুলিশের সব কর্মী এই সুবিধা পাবেন না। একমাত্র থানার ওসি ও অতিরিক্ত ওসি সপ্তাহে এক দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন। কিন্তু নগরপাল চাইলেও আদৌ কি পুলিশের পক্ষে এভাবে কাজ করা সম্ভব? তা নিয়ে সন্দিহান প্রাক্তন পুলিশকর্তাদের একাংশ।