Jagdeep Dhankhar : গীতার শ্লোক টুইট করে আচমকা দিল্লি গেলেন রাজ্যপাল! কারণ নিয়ে জল্পনা

Updated : Jul 17, 2021 13:30
|
Editorji News Desk

শনিবার সকালে আচমকাই দিল্লি রওনা হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি কেন দিল্লি যাচ্ছেন, সেখানে কাদের সঙ্গেই বা দেখা করবেন, কিছু জানা যায়নি৷ বরং তাঁর টুইটারের গীতার শ্লোক পোস্ট করেছেন রাজ্যপাল।

সাধারণত নিজের কর্মকাণ্ডের খবর টুইটারে তুলে ধরেন রাজ্যপাল। কিন্তু শনিবারের দিল্লি সফর নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। দু’টি টুইটে তিনি লিখেছেন গীতার বাণী, ‘কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন’, অর্থাৎ ‘কাজ করে যাও, ফলের আশা করো না।’


শনিবার আরও একটি টুইটে ‘গীতা’র ভূয়সী প্রশংসা করেছেন ধনখড়। তিনি লিখেছেন, ‘আমাদের সময়ে ভাগবত গীতা হল একটি কালোত্তীর্ণ পথপ্রদর্শক।’ ‘গীতা’ ধর্ম এবং জাতির ঊর্ধ্বে বলেও ব্যাখ্যা করেছেন ধনখড়। এর সঙ্গেই তাঁর উপলব্ধি, ‘এই চিন্তাভাবনা শান্তি এবং সম্প্রীতির জন্ম দেবে। কঠিন সময়ে নিষ্ক্রিয় থাকা কোনও অজুহাত থাকতে পারে না। এটা মানবতা এবং সভ্যতাকে কুরে কুরে খেয়ে ফেলে।’

West Bengal Governor

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর